সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির পর আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে একজন নিহতের পর ক্যাম্পের কয়েকশ ঘরে আগুন জ্বলতে দেখা যায়। এতে রোহিঙ্গাদের বসতঘর পুড়ে গেছে বলে জানান স্থানীয়রা।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে মিয়ানমারের দুই বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসা ও আরএসও’র মধ্যে ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটে। এরপর সন্ধ্যা হতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গোলাগুলির ঘটনায় কয়েকশ রোহিঙ্গা পরিবার ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেয়। পরে সন্ধ্যায় তাদের ক্যাম্পের বসতঘরে আগুন দেওয়া হয়।

রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ জানান, দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সকালে গোলাগুলির ঘটনার পর সন্ধ্যায় ক্যাম্পের ঘরগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা জানান, গুলির ঘটনায় একজন নিহতের পর সন্ধ্যায় ক্যাম্পে আগুন লাগার খবর শুনেছি।

এর আগে সকালে ঘুমধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে হামিদুল্লাহ (২৭) নামের একজন নিহত হন।

স্থানীয় সূত্র জানায়, রোহিঙ্গা ক্যাম্পে বিচ্ছিন্নতাবাদী দুটি সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির পর আগুন

আপডেট সময় : ১০:০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩