সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বাবুগঞ্জে ফেসবুকে অপপ্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য সম্বলিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রচার করে একটি চক্র। গত এক সপ্তাহে বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে ও ২৮ নং মধ্য বাহেরচর ঘোষকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে ফেসবুক আইডি খুলে এ অপপ্রচার চালানো হয়।

এছাড়াও সুজন আহমেদ নামে অপর আইডি থেকেও এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে। বিষয়টি দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান ও স্থানীয়দের দৃষ্টি আসলে ওই আইডির বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা মোঃ রুবেল কাজী বাদী হয়ে সোমবার বরিশাল সাইবার ট্রাইবুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(১)(২),২৯(১)(২), ৩১(১)(২) ও ৩৫(১)(২) ধারায় একটি মামলা দায়ের করেন।

অপরদিকে বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে ফেসবুক আইডি খুলে সুজন আহমেদ নামে এক জনৈক ব্যক্তির অপপ্রচারের বিষয়টি নজরে আসে বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন সহ অন্যান্য শিক্ষকদের।

বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন সাংবাদিক দের জানান, বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে ফেসবুক আইডি তিনিসহ কোন শিক্ষক ব্যবহার করেন না। দেহেরগতি ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান মোঃ মশিউর রহমানের সাথে প্রতিষ্ঠানের সুসম্পর্ক বিদ্যমান রয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় ইতিমধ্যে বিদ্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন জানান, তাদের প্রতিষ্ঠানের নামে আইডি খুলে স্থানীয় ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান জানান, সুজন আহমেদ দুষ্ট প্রকৃতির লোক। তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ এনে ইতিমধ্যেই ওয়ার্কার্স পার্টি থেকে তাকে বহিস্কৃত করা হয়েছে।

তবে, সুজন আহমেদ এর দাবী এ অভিযোগ ভিত্তিহীন।

এব্যাপারে বাবুগঞ্জ থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, এ বিষয়ে এখনও কোন তথ্য আমার হাতে আসেনি। তথ্য পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে ফেসবুকে অপপ্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আপডেট সময় : ১১:২২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩