সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু: দায়ী বেপরোয়া গতি, ক্লান্ত চালক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে সেতুর কাছাকাছি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানি ঘটেছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর রাতের দিকে পদ্মা সেতুর জাজিরা টোলপ্লাজা সংলগ্ন নাওডোবা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

গ্যাসের সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ ৬ জনের মৃত্যু হয়। দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি। চালকের ঘুম ঘুম ভাব এবং গতির সামঞ্জস্য না থাকা এই দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করেন শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো.মোফাজ্জেল হক।
তিনি বলেন, সেতুর টোলপ্লাজার কিছুটা আগে এই দুর্ঘটনা ঘটে। গ্যাসের সিলিন্ডার বোঝাই ঢাকাগামী ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সটি আঘাত করে দুমড়ে-মুচড়ে যায়। অ্যাম্বুলেন্সের অবস্থা দেখে অনুমান করা যায় বেপরোয়া গতিতে ট্রাকের পেছনে আঘাত করে গাড়িটি। এ সময় চালকের মধ্যে ঘুম ঘুম ভাবও থাকতে পারে।

তিনি আরও বলেন, দুই গাড়ির মধ্যে গতিতে সামঞ্জস্য না থাকা এবং বেপরোয়া চালানোর কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে আমরা অনুমান করছি।

স্থানীয় হানিফ মুন্সী নামের এক ব্যক্তি বলেন, খবর পেয়ে ভোরে সড়কে ছুটে যাই। দেখি অ্যাম্বুলেন্সটি একেবারে ভেঙে গেছে। বোঝাই যায় তীব্র গতিতে এসে ট্রাকের পেছনে ধাক্কা লাগে।

পদ্মা সেতুর দক্ষিণ থানা সংলগ্ন টোলপ্লাজার কিছুটা আগে এক্সপ্রেসওয়ের ওপর বরিশাল থেকে আসা অ্যাম্বুলেন্স ঢাকাগামী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সে থাকা ৬ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন জাহানারা বেগম (৫৫), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮), রোগীর মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), গাড়ি চালক জ্বিলানি (২৮), গাড়ির হেলপার রবিউল ইসলাম (২৬) ও মাসুদ রানা (৩০)। গাড়িটি রোগী ও তার স্বজনদের নিয়ে চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু: দায়ী বেপরোয়া গতি, ক্লান্ত চালক

আপডেট সময় : ১০:৩৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩