সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় বাবুগঞ্জ বাজারে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহায়তায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ আব্দুস সালাম।
এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সাংবাদিক মোঃ নূরে আলম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বেশকিছু অসহায় পরিবারের সদস্যদের এ শীতবস্ত্র বিতরণ করা হয়।


























