ঘোড়াঘাটে ট্রলি চাপায় ৫ বছরের শিশু নিহত
- আপডেট সময় : ০৯:৪৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ ১১৪ বার পড়া হয়েছে

মাহতাব উদ্দনি আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ইট বোঝায় ট্রলির চাপায় শিশু সিপাত(৫) নিহত হয়েছে।১১ জানুয়ারি বুধবার বেলা সাড়ে ১১টায় পৌরসভার পাঁচপীর এলাকায় ত্রিমহনি ব্রীজ রোডে শিশু সিপাতের নিজ বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।
আদরের সন্তানকে হারিয়ে পরিবারটিতে চলছে শোকের মাতম।শোকে পাথর হয়ে গেছেন মা শারমিন বাবা রানা ও দাদী । স্বজনদের কান্নায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, শশু সিপাত তার নিজ বাড়ির পৗরসভার পাঁচপীর এলাকায় ঘোড়াঘাট-পলাশবাড়ী সড়কে ত্রিমহনি রোডের সামনে খেলা করতে করতে রাস্তার উপর চলে যায়।এ সময় গাইবান্ধা পলাশ বাড়ি এলাকা থেকে করতোয়া ত্রিমহনী ব্রেইলি ব্রীজ পার হয়ে ইট বোঝায় একটি ট্রলি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
দুর্ঘনায় কবলিত ঘাতক ট্রলিটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়।ট্রলির চালক খাইরুল দূর্ঘটনায় আহত হন। তাকে কোথায় ভর্তি করানো হয়েছে,এ বিষয়ে সঠিক তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির জানান,আমরা খবর পেয়েছি।ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পাঠানো হয়েছে।পরিবারের অভিযোগ থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

























