সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

আবারও নির্বাচিত হলে জনগণের সেবা করে যাবো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনে জনগণ ভোট দিলে তার সরকার দেশের উন্নয়ন অব্যাহত রাখবে এবং জনগণের সেবা করে যাবে।

বুধবার (১১ জানুয়ারি) গণভবনে সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার চেন ঝোয়া কে এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাতের পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যদি আগামী নির্বাচনে জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করে তাহলে আমরা দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখবো এবং জনগণের সেবা করে যাবো।

তিনি বলেন, গত ১৪ বছরে দেশের সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রমের ফলে বাংলাদেশ আর্থ-সামাজিকভাবে ঘুরে দাঁড়িয়েছে। জনগণ এর সুফল ভোগ করছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পাল্টাপাল্টি স্যাংশন এর বিষয়ে আলাপকালে শেখ হাসিনা বলেন, আমরা যুদ্ধ চাই না। আমরা শান্তি চাই।

প্রধানমন্ত্রী বাংলাদেশের অগ্রযাত্রায় চীনের সহযোগিতাকে স্বাগত জানান এবং আগামী ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চীন সহায়তার হাত বাড়িয়ে দেবে বলে আশা প্রকাশ করেন।

এ প্রসঙ্গে পদ্মা সেতু, কর্ণফুলী নদীর তলদেশে দক্ষিণ এশিয়ার প্রথম টানেল নির্মাণসহ বিভিন্ন মেগাপ্রজেক্ট বাস্তবায়নে চীনের সহযোগিতার কথা স্মরণ করেন তিনি।

প্রধানমন্ত্রী বাংলাদেশ চীনা বিনিয়োগ আহ্বান করেন। বিশেষ করে চট্টগ্রামের মীররসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বিনিয়োগ আহ্বান করেন তিনি।

সিপিসির ভাইস মিনিস্টার বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তার দেশ সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। চীন বাংলাদেশের এই পররাষ্ট্রনীতিকে সমর্থন করে। এ অঞ্চলের শান্তি নিশ্চিতে বাংলাদেশে পররাষ্ট্রনীতি কার্যকর।

চীনা কমিউনিস্ট পার্টির এ নেতা বলেন, ২০১৬ সালে তার দেশের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় চীন এবং বাংলাদেশের সম্পর্ক ‘কৌশলগত সম্পর্কে’ উন্নীত হয়।

টানা ১০ম বারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে চীনা কমিউনিস্ট পার্টি এবং তাদের প্রেসিডেন্ট শি জিনপিং এর পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।

চীনের কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যকার দ্বি-পক্ষীয় সম্পর্ক আগামীতে আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন চেন ঝোয়া ।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবারও নির্বাচিত হলে জনগণের সেবা করে যাবো

আপডেট সময় : ০১:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩