সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৭ জানুয়ারি) সকাল ১টা ১০ মিনিটে পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে নবগঠিত কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পরে নবগঠিত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে পচাত্তরের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে সুরা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। নবগঠিত জাতীয় পরিষদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদের সদস্যসহ তৃনমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গাড়িবহর দুপুর ১২টা ৫০ মিনিটে টুঙ্গিপাড়ায় প্রবেশ করে। পরে টুঙ্গিপাড়ায় নিজ বাড়ি হোয়াইট হাউস থেকে নবগঠিত দলের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দুপুর ১টায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

দলীয় সূত্রে জানা গেছে, এরপর প্রধানমন্ত্রী দুপুরে নিজ বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এরপর দুপুর ২টায় তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজিত সভায় যোগদান করবেন।

পরে দুপুর আড়াইটায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নবগঠিত জাতীয় পরিষদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এবং উপদেষ্টা পরিষদের প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে বিকাল সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দশমবারের মতো আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যরা সফর সঙ্গী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট সময় : ১০:১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩