সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

স্ত্রীকে টুকরো করে ভাসিয়ে দিলেন যুবক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : স্ত্রীকে হত্যা করে তার দেহ দুই টুকরো করার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। ভারতের শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার গোয়ালটুলি মোড় সংলগ্ন এলাকায় ঘটেছে এ ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ঘটনার শিকার ওই নারীর নাম রেণুকা খাতুন (৩০)। পুলিশ সূত্রে খবর, স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন, এই সন্দেহের বশেই তাকে খুন করেছেন স্বামী এমডি আনসারুল।

তার পর রেণুকার দেহ দু’টুকরো করে কেটে তিস্তা ক্যানালে ভাসিয়ে দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার সকাল থেকে তিস্তা ক্যানেলে রেণুকার দেহাংশের সন্ধানে তল্লাশি চালাচ্ছে দেশটির বিপর্যয় মোকাবিলা বাহিনী।

স্থানীয় পুলিশ সূত্রে খবর, শিলিগু়ড়ির কলেজ পাড়ায় একটি বিউটি পার্লারে কাজ শিখতেন রেণুকা।

ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে তার খোঁজ মিলছিল না। গত ২৪ ডিসেম্বর শিলিগুড়ি থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে রেণুকার পরিবার।

তারপরেই তদন্তে নামে পুলিশ। আনসারুলকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

তদন্তকারীরা জানতে পারেন, গত ২৪ ডিসেম্বর ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে স্ত্রীকে ফাঁসিদেওয়ায় নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করেন আনসারুল। তার পর দেহ দু’টুকরো করে চটহাট সংলগ্ন তিস্তা ক্যানেলে ভাসিয়ে দেন।

এই ঘটনা প্রসঙ্গে শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, ‘ডিসেম্বরের ২৪ তারিখ শিলিগুড়ি থানায় মিসিং ডায়েরি দায়ের করা হয়। রেণুকা খাতুনের খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীকে টুকরো করে ভাসিয়ে দিলেন যুবক

আপডেট সময় : ০৫:৫৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩