কিন্ডারগার্টেন এসোশিয়েশন-এর যুগ্ম আহবায়ক হলেন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম
- আপডেট সময় : ১১:৩৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩ ২৩৪ বার পড়া হয়েছে
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ) এর বরিশাল জেলা আহবায়ক কমিটির ১ নং সিনিয়র যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম।
বৃহস্পতিবার বরিশাল জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সদস্যদের পক্ষ থেকে তাকে এ দ্বায়িত্ব প্রদান করা হয়েছে।
ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম বরিশালের বাবুগঞ্জে সদ্য প্রতিষ্ঠিত আধুনিক ও মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
এছাড়াও ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম পলাশ ঢাকায় অবস্থিত এ্যাপারেলস ইনস্টিটিউট অফ ফ্যাশন এ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এম টেক্সটাইল লিমিটেড, এ.আই.এফ.টি পলিটেকনিক ইনস্টিটিউট সহ একাধিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী পদে দ্বায়িত্ব পালন করছেন।
ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বরিশাল জেলা কমিটির আহবায়ক এর দ্বায়িত্ব পাওয়ায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।


























