সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বরিশালে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালের উজিরপুরে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে এক প্রধান শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত শিক্ষকের নাম নাজমুল হক হান্নান। তাকে বুধবার (৪ জানুয়ারি) ভোরে উপজেলার কাজিরা গ্রাম থেকে আটক করে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর বাবা থানায় মামলা করলে একইদিন বিকালে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহম্মেদ।

অভিযুক্ত নাজমুল হক হান্নান উপজেলার হস্তিশুন্ড ৭০ নম্বর এম ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জাফর আহম্মেদ জানান, মঙ্গলবার গভীর রাতে ওই গৃহবধূকে যৌন নিপীড়নের সময় স্থানীয়রা নাজমুল হককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। বুধবার দুপুরে নির্যাতনের শিকার গৃহবধূর বাবা দায়ের করেন।

গৃহবধূ জানান, ‘দীর্ঘদিন ধরে শিক্ষক নাজমুল হক তাকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করার চেষ্টা চালান। তিনি রাজি না হলে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন ওই শিক্ষক।’

উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা দপ্তরে লিখিতভাবে জানানো হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে

আপডেট সময় : ১০:৩২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩