সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

চলন্ত মোটরসাইকেলে আলিঙ্গন, তরুণ-তরুণী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : চলন্ত মোটরসাইকেলে বিপজ্জনকভাবে বসে আলিঙ্গন করায় গ্রেফতার হয়েছেন দুই তরুণ-তরুণী। সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের বিশাখাপত্তনমে। ব্যস্ত রাস্তায় ওই কাণ্ডের ভিডিও ভাইরাল হওয়ার পর যুগলকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় মোটরসাইকেল চালাচ্ছেন এক তরুণ আর বাইকের ট্যাংকের ওপর মুখোমুখি বসে তাকে জড়িয়ে ধরে রেখেছেন এক তরুণী।

এ দৃশ্য ভিডিও করেন পেছনে থাকা গাড়ির এক আরোহী। সেটি শেয়ার হওয়ার পরপরই দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপর নজরে পড়ে বিশাখাপত্তনম পুলিশেরও।

বার্তা সংস্থা এএনআই’র বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, ভিডিওটি বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্ট সড়কে ধারণা করা হয়েছিল।

মেয়েটির নাম কে শাইলাজা, বয়স ১৯ বছর এবং ছেলেটির নাম অজয় কুমার, বয়স ২২ বছর। ভিডিওটি নজরে পড়ার পরপরই তাদের গ্রেফতার করে বিশাখাপত্তনম পুলিশ। ডাকা হয় উভয়ের বাবা-মাকে। পরে অভিযুক্তদের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়ের করা হয়।

নগর পুলিশ কমিশনার সিএইচ শ্রীকান্ত বলেছেন, সব নাগরিক ও তাদের পরিবারের জন্য ট্রাফিক নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি ট্রাফিক নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, প্রয়োজনে অভিযুক্তদের যানবাহন জব্দও করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চলন্ত মোটরসাইকেলে আলিঙ্গন, তরুণ-তরুণী গ্রেফতার

আপডেট সময় : ০৬:০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২