বাবুগঞ্জে পুনাকের শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৫:১৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ ১১৭ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে বাবুগঞ্জে সুবিধা বঞ্চিত শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯ টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মীরগঞ্জ ফেরীঘাট সংলগ্ন ভাসমান বেধে সম্প্রদায়ের মধ্যে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।
বরিশাল জেলা পুনাকের সভানেত্রী তাহমিনা জয়নাব প্রীতি এর সভাপতিত্বে ও বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার বিপিএম ( অপরাধ ও প্রশাসন) মোঃ শাহজাহান হোসেন এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম (বিপিএম) উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান, বাবুগঞ্জ থানা পুলিশ পরিদর্শক মোঃ অলিউল ইসলাম, শিক্ষক মোসাঃ লুনা আক্তার, ইউপি সদস্য মোঃ জামাল হোসেন পুতুল, মোঃ শাহিন হোসেন, মোঃ সুমন সিকদার, নারী ইউপি সদস্যা মোসাঃ হেলেনা বেগম সহ পুনাক সদস্যরা।


























