রংপুরে বিজিবির গাড়িতে আগুন, আটক যুবলীগ নেতা
- আপডেট সময় : ০৯:৪৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ ৯৮ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স : রংপুর মহানগরীর চার নম্বর ওয়ার্ডের আমাশু প্রগতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে নির্বাচন পরবর্তী সংঘর্ষ হয়েছে।
এতে বিজিবির একটি টহল গাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনগণ। এ ঘটনায় যুবলীগ নেতা হারাধন রায়কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। পুরো এলাকা জুড়ে বিজিবি, র্যাব, পুলিশ ও ম্যাজিস্ট্রেট রয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
ক্ষতিগ্রস্ত গাড়িচালক ওবায়দুর রহমান বলেন, ‘আমার গাড়িতে বিজিবির সদস্যরা ছিলেন। আমি গাড়ি নিয়ে আসা মাত্রই কয়েকজন হামলা চালান।
পেছনে থাকা প্রশাসনের গাড়ি ঘুরিয়ে যেতে পারলেও আমি যেতে পারিনি। তারা আমার গাড়িতে আগুন লাগিয়ে দেয়। অনেকে আহত হয়েছেন।’
পুলিশ জানায়, আমাশু প্রগতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষ করে চলে যায় প্রশাসন। ওই কেন্দ্রে প্রথম হয় রফিকুল ইসলাম।
এর কিছুক্ষণপর খবর আসে রফিকুল হেরে গেছে। এই খবরে বিক্ষুদ্ধ হয় যুবলীগের নেতাকর্মীরা। তারা সে সময় ওই পথে যাওয়া বিজিবির অন্য ওয়ার্ডের টহল গাড়িতে হামলা করে।
এদিকে রাত সাড়ে দশটার দিকে রংপুর শিল্পকলা একাডেমি এলাকা থেকে হারাধন নামে একজন যুবলীগ নেতাকে আটক করে। হারাধন সিটির চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা।
ঘটনাস্থলে আছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন।
তিনি বলেন, ‘এখন পুরো বিষয়টি আমাদের কন্ট্রোলে। তবে আমাদের কেউ মিসিং আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’


























