সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

ক্যাম্পের সামনে থেকে আনসার সদস্যদের অস্ত্র-গুলি লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : নরসিংদীতে টহল দেওয়ার সময় দুই আনসার সদস্যের কাছ থেকে দুটি শটগান এবং ১০ রাউন্ড গুলি লুটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার বড়বাজার এলাকা বণিক সমিতি আনসার ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নরসিংদী আনসার ক্যাম্পের জেলা কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদ জানান, রাত আড়াইটার দিকে বড়বাজার এলাকায় চার আনসার সদস্য ক্যাম্পের সামনে টহল দিচ্ছিলেন। সে সময় পেছন থেকে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে পেছন থেকে তাদের আক্রমণ করে।

হঠাৎ আক্রমণে দুই আনসার সদস্য দৌড়ে সরে যান। অপর দুই আনসার সদস্যকে দড়ি দিয়ে বেঁধে তাদের কাছে থাকা দুটি শটগান এবং ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, শটগান এবং গুলি লুটের বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে।

নরসিংদী জেলা পুলিশ, সিআইডি এবং পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্যাম্পের সামনে থেকে আনসার সদস্যদের অস্ত্র-গুলি লুট

আপডেট সময় : ০৯:১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২