সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

পরকীয়া প্রেমিককে পালিয়ে বিয়ে, বিচ্ছেদের পরদিনই ফের পালালেন গৃহবধূ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: তিন সন্তান ও স্বামীকে রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে গিয়েছিলেন গৃহবধূ। পরে তাকে বিয়েও করেন।দুই মাস একসঙ্গে থেকে স্বামী-সন্তানদের কাছে ফিরে আসেন। পালিয়ে যাওয়া ব্যক্তির সঙ্গে বিয়ে বিচ্ছেদও করেন।

কিন্তু তার পরের দিন ফের সেই পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন ওই নারী। সম্প্রতি এমনঘটনা ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িষা ইউনিয়নের শিধুলি গ্রামে।

স্থানীয়রা জানান, গত ২০ অক্টোবর পরকীয়া প্রেমিক ব্যবসায়ী আবু সামহাকে বিয়ে করেন ওই গৃহবধূ। বিয়ের পর দুই মাস স্ত্রীকে আত্মগোপনে রাখেন আবু সামহা। গত ২০ ডিসেম্বর সন্তানদের দেখতে ফিরে আসেন ওই গৃহবধূ।

এর তিন দিন পর আবু সামহাকে ডিভোর্স দেন তিনি। কিন্তু পরের দিন আবারও স্বামী-সন্তানদের রেখে আবু সামহার সঙ্গে পালিয়ে যান।ওই গৃহবধূর প্রথম স্বামী বলেন, ‘গত ২০ ডিসেম্বর সে সন্তানদের টানে ফিরে আসে এবং আমাকে আবারও বিয়ে করার প্রতিশ্রুতি দেয়।

এরপর আমার কাছ থেকে ৪০ হাজার টাকা নেয়। ১৩ হাজার টাকা দিয়ে একটি মোবাইল কেনে এবং আবু সামহাকে ডিভোর্স দেয়। কিন্তু পরের দিন আবার আবু সামহার কাছে ফিরে যায়।’

এ বিষয়ে গৃহবধূ বলেন, ‘আমি চাপে আবু সামহাকে ডিভোর্স দিই। আর পরদিন আবারও আবু সামহাকে বিয়ে করি।’ গৃহবধূর স্বামী অভিযোগ করেন, বিয়ে না করে তার স্ত্রীকে নিয়ে একসঙ্গে থেকে ‘ব্যাভিচার’ করছেন আবু সামহা। তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তবে আবু সামহা বলেন, ‘আমি যদি “ব্যাভিচার” করে থাকি, তবে গত চার দিন আমার দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে রেখে তিনিও (গৃহবধূর প্রথম স্বামী) “ব্যাভিচার” করেছেন।’

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরকীয়া প্রেমিককে পালিয়ে বিয়ে, বিচ্ছেদের পরদিনই ফের পালালেন গৃহবধূ

আপডেট সময় : ০৫:০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২