সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনায় দোকান ভাংচুর, আহত ২, প্রতিবাদে ৩২টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় একটি খাবার হোটেলে তুচ্ছ ঘটনা নিয়ে দোকান ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এসময় হোটেল মালিক ও তার কর্মচারীকে মারধর করা হয়েছে। দোকান ভাংচুর ও দুইজনকে মারধরের প্রতিবাদে এবং হামলাকারীদের শাস্তির দাবীতে ৩২টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, ২৪ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার নীমতলা বাসষ্ট্যান্ডের মধ্যশিহিপাশা গ্রামের মৃত জয়নাল মুন্সির ছেলে খাবার হোটেল মালিক সোলায়মান মুন্সি তার হোটেলে খাবার তৈরি করতে ছিলেন। তখন দক্ষিণ শিহিপাশা গ্রামের সৈয়দ বাচ্চু মিয়ার ছেলে সৈয়দ সম্রাট ও একই এলাকার সালাম মোল্লার ছেলে মাসুম মোল্লা তুচ্ছ ঘটনা নিয়ে হোটেল কর্মচারী উত্তর শিহিপাশা গ্রামের হেলাল সিকদারের ছেলে জাকির সিকদারকে মারধর করে। এসময় হোটেল মালিক সোলায়মান মুন্সিকেও মারধর ও দোকান ভাংচুর করে দোকানে থাকা পাঁচ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।হোটেল মালিক সোলায়মান মুন্সি জানান, এলাকার বখাটে সৈয়দ সম্রাট ও মাসুম মোল্লা আমার দোকানে এসে তুচ্ছ ঘটনা নিয়ে আমাকে ও আমার কর্মচারীকে মারধর করে। এসময় তারা আমার দোকানে ভাংচুর করে নগদ পাঁচ হাজার টাকা নিয়ে যায়।হামলাকারী সৈয়দ সম্রাট জানায়, তুচ্ছ ঘটনা নিয়ে হোটেল মালিক ও তার কর্মচারীর সাথে বাকবিতন্ডা হলে মারধরের ঘটনা ঘটে।এঘটনায় হোটেল মালিক সোলায়মান মুন্সি আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, হোটেল ভাংচুর ও দুইজনকে মারধরের ঘটনায় পুলিশ উপপরিদর্শক তরিকুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনায় দোকান ভাংচুর, আহত ২, প্রতিবাদে ৩২টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

আপডেট সময় : ০৪:১৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২