সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বাসের ধাক্কায় গাড়ি দুমড়ে মুচড়ে আ.লীগ নেতাসহ আহত ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে বাসের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে মুচড়ে আওয়ামী লীগ নেতাসহ পাঁচ জন আহত হয়েছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান (৪০), যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন (৪৫), ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বিপ্লব (৩৫), আকাশ মালো (৩৫) ও আরও একজন।

এদের মধ্যে বজলুর রহমান ও আবুল হোসেনের অবস্থা গুরুতর বলে জানান শিবচর উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা।

শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হোসেন লাবলু বলেন, সকালে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সম্মেলনে যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে শিবচর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কয়েকটি বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারযোগে রওনা দেন।

এর মধ্যে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোলপ্লাজায় টোল দিচ্ছিল। ওই সময় পেছন থেকে এসে তাজ আনন্দ পরিবহনের একটি বাস প্রাইভেটকারকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

তিনি আরও বলেন, এসময় গাড়িতে থাকা আমাদের ৫ জন নেতাকর্মী গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধার করে একজনকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. হানিফ জানান, সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মহাসড়কে টোল প্লাজার কেরানীগঞ্জ এলাকায় মাওয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারে ধাক্কা মারলে ৫ যাত্রী আহত হন।

এদের মধ্যে একজন গাড়ির ভেতরে আটকা পড়েন। আমরা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাসের ধাক্কায় গাড়ি দুমড়ে মুচড়ে আ.লীগ নেতাসহ আহত ৫

আপডেট সময় : ০৮:৫৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২