সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়া বারপাইকা আল-মদিনা যুব ফাউন্ডেশনে প্রশিক্ষন সনদ প্রদান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ ৫৮ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় বারপাইকা আল-মদিনা যুব ফাউন্ডেশন এর উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর আগৈলঝাড়া এর সহযোগীতায় সংগঠন এর ৩০ জন সদস্যক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষন “৭ দিন ব্যাপী পারিবারিক হাঁস মুরগী পালন” সমাপ্ত হয়। প্রশিক্ষন শেষে সকল সদস্যদের মাঝে সনদ প্রদান করা হয়। সংগঠনটি বরিশাল জেলায় বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন সহ করোনাকালীন সময়ে স্বেচ্ছায় ও বিনাস্বার্থে ২৬ জন করোনায় মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফন করে। সনদ প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার সহ অন্যান্য অফিসারগন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠন এর সম্মানিত সভাপতি মোঃ নাসির উদ্দিন শাহ্, সাধারণ সম্পাদক মোঃ মিরাজ শাহ প্রমুখ।


























