সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

তালাক দেওয়ায় বিষ মেশানো অস্ত্রে স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বিয়ের তিন মাসের মাথায় স্বামীকে তালাক দিয়েছিলেন শারমিন নিঝুম শিলা (২০)।

তালাক দেওয়ার সাত দিন পর শিলাদের বাড়িতে ঢুকে তাকে বিষ মেশানো ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন তার স্বামী সাগর।

২১ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান শিলা।

সাগরের বাড়ি ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর গ্রামে। শিলার বাবার বাড়িও একই গ্রামে। তিন মাস আগে তাদের বিয়ে হয়।

নিহত শিলার ভাই রবিউল ইসলাম বলেন, ‘তিন মাস আগে সাগরের সঙ্গে সম্পর্ক করে আমার বোনের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই আমার বোনকে শারীরিকভাবে নির্যাতন করে সাগর। গত নভেম্বর মাসের শেষ দিকে আমার বোন নির্যাতন সহ্য করতে না পেরে সাগরকে তালাক দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমাদের বাড়িতে এসে শিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে সাগর।’

রবিউল বলেন, ‘আশঙ্কাজনক অবস্থায় শিলাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে গত ৩০ নভেম্বর তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

শিলাকে যে ধারালো অস্ত্র দিয়ে কোপায় তাতে বিষাক্ত কিছু মাখানো ছিল। চিকিৎসক শিলার ক্ষতস্থানের মাংস কেটে ফেলে দিয়েছিলেন এবং বলেছিলেন ওই ধারালো অস্ত্রে কোনো বিষাক্ত পদার্থ মাখানো ছিল।’

মামলার তদন্তকারী কর্মকর্তা, ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শংকর বালা বলেন, এ ঘটনায় গত ২ ডিসেম্বর কোতোয়ালি থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই।

ঘটনার পর থেকে অভিযুক্ত সাগর পলাতক রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় শিলার মৃত্যু হওয়ায় মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হবে। সাগরকে ধরতে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তালাক দেওয়ায় বিষ মেশানো অস্ত্রে স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৫:৪৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২