সংবাদ শিরোনাম ::
বরিশাল-২ আসনের সংসদ সদস্যের মার জানাজার নামাজে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ ১১২ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলমের মা রিজিয়া বেগম (৮৬) শুক্রবার দিবাগত রাতে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। তিনি ৩ ছেলে, ৫ মেয়ে রেখে গেছেন। শনিবার বাদ যোহর মরহুমার জানাজা শেষে বানাড়ীপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা মরহুমার জানাজার নামাজে উপস্থিত ছিলেন ও গভীর শোক প্রকাশ করেছেন।

























