নাগরপুরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ ১০২ বার পড়া হয়েছে

কেএম সুজন,নাগরপুর (টাংগাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার সহবতপুর ইউনিয়নের ডাঙ্গা মাঠ প্রাঙ্গনে এ ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়েছে।
ঘোড়া দৌড় গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহিক খেলা। এদিন বিজয়ের মাসে নানা অনুষ্ঠানমালার মধ্যে বাড়তি আনন্দ জোগাতে ঘোড়া দৌড়ের আয়োজন করা হয়।
ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়া নিয়ে আসেন প্রতিযোগিরা।
মো. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে ঐতিহ্যবাহী এ ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোঃ মুজিবুল ইসলাম পান্না।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মোঃ শহিদুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম দুলাল,সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউনিয়ন চেয়ারম্যান শেখ শামসুল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সম্পাদক ফারুক হোসেন, ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন, সম্পাদক মোঃ সজিব মিয়া, সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ফারুক হোসেন প্রমুখ।


























