গৌরনদীতে প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- আপডেট সময় : ০৪:৩৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ ৫৮ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
বরিশালের গৌরনদী যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২২ পালিত। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের প্রবল পরাক্রমের সামনে পরাজয় নিশ্চিত জেনে হানাদার পাকিস্তানি ঘাতক বাহিনী এক ঘৃনা ষড়যন্ত্রে মেতেউঠেছিল। বাঙ্গালির মেধা মননশীলতা শুন্য করতে তারা বাছাই বাছাই করে দেশের বিশিষ্ট শিক্ষাবিধ, দার্শনিক,চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, শতশত বরন্য জনকে নির্মমভাবে হত্যা করে তাই ১৪ ডিসেম্বর আমাদের বাঙ্গালিদের জন্য বেদনাবিধুর কালোদিন।শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর বুধবার সকালে উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের মরার ভিটায় শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা পরিষদ,উপজেলা বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্যরা। শ্রদ্ধাঞ্জলি শেষে সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার জনাব বিপিন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইসরাত হোসেন রাসু, উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের উৎপল চক্রবর্তী, উপজেলা প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাসার, যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, সমবায় অফিসার আফসানা শাখী, উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন সহ অন্যান্যরা।


























