সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

জামায়াতের আমির শফিকুরের নামে আরেক মামলায় গ্রেফতারি পরোয়ানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : সাত দিনের রিমান্ডে থাকা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানসহ ১২ জনের নামে আরেক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী পরোয়ানা জারির এ আদেশ দেন।

উত্তরা পশ্চিম থানার নাশকতার এ মামলায় আজ সাক্ষ্য নেওয়ার দিন ধার্য ছিল। এদিন রিমান্ডে থাকা শফিকুরসহ অন্য আসামিরা সময়ের আবেদন করেন।

বিচারক সেই সময় আবেদন নামঞ্জুর করে তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। সিএমএম আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১২ সালে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মো. শফিকুর রহমান নামে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করা হয়।

এর আগে, ১২ ডিসেম্বর দিনগত রাতে শফিকুর রহমানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) মো. শফিকুর রহমানকে রাজধানীর যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখায়৷

সেই মামলায় একই দিনে শফিকুরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আরেকটি আদালত। এ মামলায় শফিকুরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহও গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামায়াতের আমির শফিকুরের নামে আরেক মামলায় গ্রেফতারি পরোয়ানা

আপডেট সময় : ১০:২০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২