সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

সিলেট জুড়ে বেড়েছে সরিষা চাষ, কৃষকের মুখে হাসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট জুড়ে বেড়েছে সরিষা চাষ। গোঠা সিলেট বিভাগের চার জেলায় সরিষা চাষ বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এ বছর বিভাগের চার জেলায় ২৪ হাজার ৬৩২ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত গোঠা বিভাগে ১৭ হাজার ৩২০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে।
সিলেট বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর আশানুরূপ ফলন ও ভালো দাম পাওয়ায় এবার এ অঞ্চলে ব্যাপক হারে বেড়েছে সরিষার চাষ। তাছাড়া সিলেট অঞ্চলে সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় সিলেট বিভাগের ৫০ হাজার কৃষকদের মধ্যে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ২১ হাজার ৭০০ জন, মৌলভীবাজার জেলায় ১৩ হাজার ১৫০ জন, হবিগঞ্জ জেলায় ১০ হাজার ৮৫০ জন ও সুনামগঞ্জ জেলায় ৪ হাজার ৩০০ জন কৃষকের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়। ফলে বিগত সময়ের চেয়ে এবার সিলেট বিভাগে সরিষা চাষীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, চার জেলায় এবার মোট ১৭ হাজার ৩২০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৬৭৫ হেক্টর, সুনামগঞ্জ ২ হাজার ৬২০ হেক্টর, হবিগঞ্জ ৪ হাজার ২৫০ হেক্টর এবং মৌলভীবাজারে ৪ হাজার ৭৭৫ হেক্টর জমিতে সরিয়া চাষ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেট জুড়ে বেড়েছে সরিষা চাষ, কৃষকের মুখে হাসি

আপডেট সময় : ০৯:১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২