সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বরিশালে যাত্রীসংকটের অজুহাতে ৪ লঞ্চের যাত্রা বাতিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ‘যাত্রী সংকট’ দেখিয়ে বরিশাল-ঢাকা রুটে চার লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে। বরিশাল নদী বন্দর থেকে এই চার লঞ্চ শুক্রবার ঢাকার উদ্দেশে ছাড়ছে না।

সন্ধ্যা পৌনে ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. কবির।

তিনি বলেন, ‘যাত্রী সংকটের কারণে প্রিন্স আওলাদ, পারাবত-১৮, সুরভী-৭ ও সুন্দরবন-১১ লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা বাতিল করেছে। শুধু পারাবত-১১ লঞ্চ ঢাকায় যাত্রী পরিবহন করবে।’

বিআইডব্লিউটিএ কর্মকর্তা কবির আরও বলেন, ‘ঢাকা থেকেও শুধু শুভরাজ লঞ্চটি বরিশালে যাত্রী পরিবহন করবে। এছাড়া, ফারহান-৭ ঢাকা থেকে ঝালকাঠি যাবে বরিশাল হয়ে।’

বরিশাল নদী বন্দরে নোঙর করা পারাবত-১১ লঞ্চে গিয়ে যাত্রী সংকট দেখা গেছে। ডেক শ্রেণীতেও যাত্রী তেমন নেই। লঞ্চের স্টাফ মো. সুমন জানান, ঢাকায় বিএনপির সমাবেশের কারণে যাত্রী সংখ্যা কম।

এদিকে ঝালকাঠি থেকেও কোনো লঞ্চ ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়নি। বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুখ বলেন, ‘সরকার বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করতে নানা পন্থা নিচ্ছে। লঞ্চ বন্ধ করে দিয়েছে। তবে আমরা আগেই ঢাকা এসেছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে যাত্রীসংকটের অজুহাতে ৪ লঞ্চের যাত্রা বাতিল

আপডেট সময় : ০৫:৩৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২