সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

বরিশালে ১০ কেজি গাঁজা সহ নারী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিপন রানা ॥ বরিশাল নগরীর আমতলার মোড় থেকে এক যুবতীকে ১০কেজি গাঁজাসহ আটক করেছে বরিশাল বিভাগীয় গোয়েন্দা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে কোতয়ালী মডেল থানাধীন ১৩নং ওয়ার্ড আমতলার মোড় থেকে ঢাকা টু পাথরঘাটা গামী বরিশাল এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাসে তল্লাশি করেন। এসময় মোসাঃ সাথি আক্তার নামে এক মাদক ব্যবসায়ীর কাছে রাখা একটি নেভী ব্লু রংয়ের ট্র্যাভেল ব্যাগের ভিতর রক্ষিত পলিথিনের প্যাকেটে কসটেপ দ্বারা প্যাচানো পাঁচ টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কুমিল্লা থেকে দীর্ঘদিন ধরে বরিশাল জেলাসহ বিভিন্ন স্থালে মাদকদ্রব্য গাঁজার চালান নিয়ে আসছে একটি সিন্ডিকেট।

সেই গোপন সংবাদের বিত্তিতে গত (২১ জুলাই) এয়ারপোর্ট থানাধীন বাবুগঞ্জ এলাকা থেকে গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ীর আটক করে এয়ারপোর্ট থানায় একটি মাদক মামলা দায়ের করেন।

অভিযান পরিচালনা করেন বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়’র একটি টিম। উক্ত অভিযানে যাত্রীবাহি বাস তল্লাশি করে দশ কেজি গাঁজাসহ মাদক কারবারি নারীকে আটক করেন। আটককৃত নারী মাদক ব্যবসায়ী হলেন, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ২ নং উত্তর দূর্গাপুর ইউনিয়ন, আড়াইওড়া বেড়ীবাঁধ মন্দির এলাকার বাসিন্দারা আবু কালামের মেয়ে মোসাঃ সাথি আক্তার (২২) স্বামীঃ ইসমাইল হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ১০ কেজি গাঁজা সহ নারী আটক

আপডেট সময় : ০৫:১৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২