সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় ভ্যানের সাথে গলায় কাপড় পেচিয়ে গৃহবধুর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৫১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২ ৭৩ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় ভ্যানের সাথে গলায় কাপড় পেচিয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া গ্রামের দুখিরাম বৈদ্যের স্ত্রী রেখা রানী বৈদ্য(৪০)বাড়ি থেকে ভ্যানে করে গৌরনদী যাওয়ার সময় ভ্যানের চাকার সাথে কাপড় পেচিয়ে ভ্যান থেকে পরে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা রেখা রানীকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


























