সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

জুয়া খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পৌরসভা এলাকায় জুয়া খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আরিফ হোসেন (৪৭) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে কালীগঞ্জ পৌরসভা এলাকাস্থ কাশিপুর বেদে পল্লীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন কাশিপুর গ্রামের ইব্রাহিম লস্করের ছেলে।

স্থানীয়রা জানায়, গ্রামের বেদে পল্লীতে দীর্ঘদিন ধরে মনিরুল ইসলাম ও রাসেল নামে দুই যুবক নেতৃত্ব দিয়ে আসছিলেন। মঙ্গলবার রাতে সেখানে জুয়া খেলা নিয়ে মনিরুল ইসলাম ও রাসেল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

পরে রাসেল সমর্থকরা মনিরুল সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এতে আরিফ হোসেন, মালা বেগম, আব্দুল লতিফসহ কমপক্ষে ১০ জন আহত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর।

পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে আরিফ হোসেনের অবস্থার অবনতি হলে রাতেই যশোর মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ফরিদপুরে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা জানান, খবর পেয়ে রাতেই বেদে পল্লীতে পুলিশ পাঠিয়েছি। সংঘর্ষে আরিফ নামের একজন মারা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুয়া খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

আপডেট সময় : ০৯:১৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২