সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

গরু চুরির সময় যুবদল নেতা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক ॥ বিলাসবহুল গাড়ি দিয়ে গরু চুরির সময় যুবদল নেতাসহ তিনজনকে হাতে নাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

আজ সোমবার (২৮ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোকামবাজারের নিতেশ্বর গ্রাম থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম মেজবাহ উর রহমান আটককৃত তিনজনকে কারাগারে পাঠিয়েছেন।

আটককৃতরা হলেন- মৌলভীবাজারের রাজনগর উপজেলার সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান বাবলা, গাড়িচালক জগলু মিয়া ও এমরানুল হক জনি। চুরির কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো গ ২৩-১০৯৪ নম্বরের বিলাসবহুল এক্স ফিল্টার মডেলের গাড়িটি জব্দ করেছে পুলিশ। গিয়াসনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ আহমদ সুইট বলেন, অভিনব কায়দায় বিলাসবহুল গাড়িতে করে গরু চুরি করে নিয়ে এসেছিল তারা। আমাদের এলাকার লোকজনের সন্দেহ হয়।

পরে নিতেশ্বর গ্রামে তাদের আটকে জিজ্ঞাসবাদ করা হয়। প্রথমে তারা স্বীকার করছিল না। পরে গাড়ির ভেতরে গরু পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে যায়। মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, তাদের রাজনৈতিক পরিচয় জানা নেই। প্রথমে এলাকাবাসী হাতেনাতে আটক করে, পরে পুলিশ তাদের ধরে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জুসেফ খান জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনভিপ্রেত কর্মকাণ্ডে জড়িত থাকায় রাজনগর উপজেলার সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান বাবলাকে পদ থেকে অব্যাহতি ও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গরু চুরির সময় যুবদল নেতা আটক

আপডেট সময় : ০৪:৫০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২