সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

বরিশালে স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালে পারিবারিক কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যা করলেন স্ত্রী। এ ঘটনায় ঘাতক স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনা সূ্ত্রে জানা যায়, বরিশাল নগরীর পলাশপুর এলাকার দলিল উদ্দিন স্কুল সংলগ্ন মৃত শেখ দেলোয়ার হোসেনের ছেলে শেখ ইকবাল কবিরকে (৬০) কুপিয়ে হত্যা করেছে তার স্ত্রী।

সোমবার রাত ১০টার দিকে বাসার ছাদে বসা ছিলেন স্বামী শেখ ইকবাল কবির। এ সময় পেছন থেকে ইকবালকে এলোপাথাড়ি কোপ দেয় স্ত্রী জাফরিন আরা পপি। তখন ইকবালের ডাকচিৎকার শুনে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।

শেবাচিম হাসপাতালের কর্তব্যরত ডাক্তারদের পরামর্শে গুরুতর আহত ইকবালকে ঢাকায় নেয়ার পথে রাত ১টার দিকে মারা যান তিনি।

এ ঘটনায় বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করবেন নিহত শেখ ইকবালের ভাতিজা সোহাগ। নিহত শেখ ইকবাল দুই কন্যা সন্তানের জনক ছিলেন।

কাউনিয়া থানার সাব-ইন্সপেক্টর এনামুল জানান, গতকাল মঙ্গলবার রাতে পলাশপুর এলাকায় স্বামীকে কুপিয়েছে স্ত্রী। এমন সংবাদের খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে স্ত্রী জাফরিন আরা পপিকে গ্রেপ্তার করি। তিনি আরো বলেন, নিহতের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয় কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল বলেন, নগরীর পলাশপুর এলাকায় স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী। এ ঘটনায় স্ত্রী জাফরান আরা পপিকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২