ঝালকাঠিতে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২ ৭৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে সোমবার দুপুর ১২টায় উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার।
এছাড়া উপস্থিত ছিলেন ঝালকাঠি দিদার হোটেল , মামুনি হোটেল, নিউ আজাদ বেকারি প্রতিনিধিবৃন্দ। সবাই জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন জেলায় খাদ্যে ভেজাল মানুষের শরীরের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার বন্ধে আমরা বদ্ধপরিকর।
আমাদের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসছে। এবং খাদ্যে ভেজাল প্রতিরোধ ব্যবসায়ীদের সচেতন করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন। নিরাপদ খাদ্য আইনে অপরাধ ও দন্ড বিষয় ব্যবসায়ীদের সতর্ক করছি আমরা।
ঝালকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন খাদ্যে ভেজাল যা আমাদের সবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা মোবাইলকোটের মাধ্যমে প্রতিটি দোকানে খাদ্যের মান নির্ণয় করব ভেজাল প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইননু ব্যবস্থা গ্রহণ করা হবে কাউকে ছাড় দেওয়া হবে না।


























