সংবাদ শিরোনাম ::
ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার

বরিশাল সমাবেশে হামলায় আহত বিএনপি নেতা শাহজাহান মারা গেছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল গণসমাবেশে যোগদানের সময় দুর্বৃত্তের হামলার শিকার হয়ে গুরুতর আহতাবস্থায় পটুয়াখালী দশমিনার সাবেক সাংসদ ও বিএনপি নেতা শাহজাহান খান মারা গেছেন। সোমবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে।

শাহজাহান খান পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

এর আগে শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে পটুয়াখালী থেকে বরিশাল যাওয়ার পথে গাবুয়া এলাকা ব্রিজ অতিক্রমকালে একদল দুর্বৃত্ত এ হামলা চালায় বলে অভিযোগ করেছিলেন শাহজাহান খান।

এতে শাহজাহান খানসহ তার সঙ্গে থাকা আরও বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন এবং এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

হামলায় আহত শাজাহান খানের ছেলে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান জানান, সন্ধ্যার পরে শাহজাহান খান বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে বরিশাল যাওয়ার পথে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়া এলাকায় অতিক্রমকালে ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় শাহজাহান খানকে বহনকারী মোটরসাইকেল চালক সাইদুল ও শাজাহান খান আহত হন। একই সময়ে হামলায় ইসাহাক ও শাহ আলম নামে অপর দুইজন কর্মীও আহত হন। তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল সমাবেশে হামলায় আহত বিএনপি নেতা শাহজাহান মারা গেছেন

আপডেট সময় : ০৮:৪২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২