সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

দুধ দিয়ে গোসল করে ভাইরাল ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছাত্রলীগ নেতা আরমিন মিয়াকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাপুর বাইপাস মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

এর আগে উপজেলা ছাত্রলীগের কাঙ্ক্ষিত পদ না পেয়ে ক্ষোভে দুধ দিয়ে গোসল করে সংগঠনটি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়ে আলোচিত হন তিনি।

আরমিন আহমেদ উপজেলা সদরের বড়বাড়ি এলাকার বাসিন্দা। পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। আরমিনের সঙ্গে থাকা মুন্না নামে একজনের বরাতে তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।

পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আরমিনের ভাগ্নে নাইমুল ইসলাম রনি জানান, রাত ১০টার দিকে দুটি মোটরসাইকেলে করে চার বন্ধুকে নিয়ে থানারঘাট এলাকায় একটি হোটেলে খেতে গিয়েছিলেন তার মামা।

সেখান থেকে ফেরার পথে মির্জাপুর বাইপাস সড়কে পৌঁছালে দুটি মাইক্রোবাসে করে ১৫-২০ জন যুবক এসে তার গতিরোধ করে হামলা চালায়।

এ সময় তার সঙ্গে থাকা অন্যরা দৌড় দিলে পড়ে যান আরমিন। তখন হামলাকারীদের একজন চাপাতি দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে অন্যান্যরা হকিস্টিক দিয়ে পিটিয়ে চলে যায়।

রনি আরও বলেন, আরমিন তাদের চিনতে পেরেছেন। জ্ঞান ফিরলে নাম জানা যাবে। কে বা কারা হামলা করতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমি সঙ্গে ছিলাম না।

তবে ধারণা করা হচ্ছে, নবগঠিত কমিটির নেতাকর্মীরা করতে পারেন। কারণ দুধ দিয়ে গোসল করার পর তার প্রতি সবাই ক্ষুব্ধ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুধ দিয়ে গোসল করে ভাইরাল ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেট সময় : ১০:০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২