সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বরিশালের ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নলছিটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :চাকরিচ্যুত সার্ভেয়ার মোতালেব হোসেনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাইবার ট্রাইব্যুনালে বরিশালের ৬ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা নালিশি মামলা প্রত্যাহারের দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন বিজয় উল্লাস চত্বরে সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক খলিলুর রহমান, বিন-ই আমিন, এইচ.এম সিজার, এম মনির হোসেন, গোলাম মাওলা শান্ত, মিজানুর রহমান, ইমাম হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম.আর কামরুল, রাশেদ খান মিঠু, খান হাসান, বশির হাওলাদার, সাইদুল ইসলাম, এস.আর সোহেল, ইব্রাহিম খান শাকিল, গাজি আরিফুর রহমান, মো. আরিফুর রহমান, মশিউর রহমান, অহিদুল ইসলাম মিথুন, কামরুল ইসলাম, এস.এম জসিম, মাওলানা গোলাম মোস্তফা খান মহিলা কলেজের অধ্যক্ষ শাহ আলম সরদার, সমাজকর্মী এফ.এইচ রিভান, এনজিও কর্মী শাহনাজ পারভীন প্রমুখ।

বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ফাঁক-ফোকর দিয়ে সমাজের প্রভাবশালীরা সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে হয়রানি করছেন। তারা অবিলম্বে এই আইন বাতিল এবং অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদি হাসান, বিডিক্রাইম টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও সম্পাদক রিপন হাওলাদারসহ বরিশালের ৬ সাংবাদিকদের বিরুদ্ধে এই আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। দাবি মানা না হলে প্রয়োজনে সাংবাদিকদের সব সংগঠন একত্রিত হয়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

প্রসঙ্গত, চাকরিচ্যুত সার্ভেয়ার মোতালেব হোসেনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় গত সোমবার ৬ সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে নালিশি মামলা দায়ের করেন তিনি। বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলার আবেদন গ্রহণ করে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানাকে তদন্তের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নলছিটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ০৭:৫৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২