সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

সাভারে জামায়াতের গোপন মিটিং থেকে আটক ৬৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : সাভারে একটি হাউজিংয়ের নির্জন স্থান থেকে ৬৬ জন জামায়াতে শিবিরের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এসময় বিভিন্ন আলামত জব্দ করা হয়। তারা গোপনে রুকন সম্মেলন করছিলেন বলে জানা গেছে। শুক্রবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা।

এর আগে শুক্রবার বিকেলে ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতরে নির্জন স্থান থেকে তাদের আটক করা হয়।

প্রাথমিকভাবে আটকদের সম্পর্কে বিস্তারিত জানায়নি পুলিশ। আটককৃতদের বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানা পুলিশ। তবে আটককৃতরা রাজধানীর মোহাম্মদপুর পশ্চিম থানা থেকে এসেছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাদের আটক করা হয়।

তারা গোপনে জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনের আয়োজন করেছিলেন। পরে সাভার মডেল থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতরা নাশকতার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ। সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বিস্তারিত পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাভারে জামায়াতের গোপন মিটিং থেকে আটক ৬৬

আপডেট সময় : ০৭:৪১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২