সংবাদ শিরোনাম ::
নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন,

বানারীপাড়ায় বিশিষ্ট কবি সোহাগ সিদ্দিকীর স্মরণসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় সদ্য প্রয়াত বাংলাদেশ রাইটার্স ক্লাবের দপ্তর সম্পাদক ও বিশিষ্ট কবি সোহাগ সিদ্দিকীর প্রয়াণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকালে উপজেলার মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ইলুহার ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলা একাডেমির মহাপরিচালক, একুশে পদকপ্রাপ্ত জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। প্রয়াত সোহাগ সিদ্দিকীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি বিশিষ্ট কবি, গীতিকার ও চিত্রশিল্পী শেখ রবিউল হক, সাধারণ সম্পাদক কবি ইউসুফ রেজা, কথাসাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা ইসাহাক খান, প্রাবন্ধিক বাকী বিল্লাহ্ খান প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বানারীপাড়ার পৌর মেয়র ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, বাংলা একাডেমির উপ-পরিচালক কবি ফারহান ইশরাক, নাট্যকার ও প্রকাশক নাঈম আহমেদ, বিশিষ্ট ছড়াকার মালেক মাহমুদ, ছড়াকার, কবি ও সাংবাদিক প্রভাষক মামুন আহমেদ, কবি মিজান মজুমদার, নতুনমুখ সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি ও প্রাবন্ধিক মোয়াজ্জেম হোসেন মানিক প্রমুখ।
মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফায়জুল হক সংগ্রামের প্রাণবন্ত সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের সদস্য ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন-উর-রশিদ (স্বপন তালুকদার), ইলুহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক একেএম আমিনুল হক (সোহেল), মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া, বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি একেএম মুজিবুর রহমান (বাবুল), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান সিকদার, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি আবুল বাশার বাদশা প্রমুখ। সভা শেষে সোহাগ সিদ্দিকীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। উল্লেখ্য, কবি সোহাগ সিদ্দিকী গত ১১ নভেম্বর শুক্রবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ জন্মভূমি উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামে ইন্তেকাল করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রাজনীতিবিদ আসম সিদ্দিকীর সুযোগ্য ছেলে।

ছবির ক্যাপশনঃ বরিশালের বানারীপাড়ায় বাংলা একাডেমির মহাপরিচালক, একুশে পদকপ্রাপ্ত জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা
কবি সোহাগ সিদ্দিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় বিশিষ্ট কবি সোহাগ সিদ্দিকীর স্মরণসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২