সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রথম স্ত্রীকে তালাক দেওয়ায় স্বামীকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ ময়মনসিংহের ভালুকায় ফকরুল ইসলাম (৪২) নামের একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে। বুধবার (১৬ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভান্ডাবগ্রামে এ ঘটনা ঘটে।

ফকরুল ইসলাম মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া গ্রামের ফজলুল হকের ছেলে। ঘটনার পর থেকে দ্বিতীয় স্বামী রাজিব মিয়া (৪০) পলাতক। তিনি ত্রিশাল উপজেলার ছাত্তার মিয়ার ছেলে।

ভালুকা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান জানান, ফকরুল ইসলাম আকলিমা খাতুনের প্রথম স্বামী। বেশ কিছুদিন আগে আকলিমা ফকরুলকে ছেড়ে রাজিব মিয়াকে বিয়ে করেন। তাদের মধ্যে বনিবনা না হওয়ায় রাজিব মিয়াকে তালাক দিয়ে ফের ফকরুল ইসলামের কাছে চলে আসেন আকলিমা খাতুন।

রাজিব মিয়া অনেক চেষ্টা করেও তাকে ফেরাতে পারেননি। ঘটনার দিন রাত ৩টার দিকে রাজিব মিয়া তাদের বাড়িতে এসে ফকরুল ও আকলিমাকে ডেকে তুলেন। এরপর এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন তাদের। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফকরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রাজিব মিয়াকে গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রথম স্ত্রীকে তালাক দেওয়ায় স্বামীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১১:৩৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২