সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে ফায়ার সার্ভিস সপ্তাহ পালিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৪২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ১১৫ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
“দুর্ঘটনা- দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি”
এই প্রতিপাদ্যে মঙ্গলবার সকাল ১১টায় গৌরনদী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
২০২২এর শুভ উদ্বোধনী, আলোচনা সভা ও যান্ত্রিক র্যালি আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে স্টেশন অফিসার ইনচার্জ মো.বিপুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এস আই মোঃ সহিদুল ইসলাম,
হাইওয়ে থানার সার্জেন্ট সুমন চন্দ্র সরকার, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক,
এশিয়ান টিভি গৌরনদী প্রতিনিধি জি এম জসিম, দৈনিক আজকালের প্রতিনিধি কাজী রনি,
এসময় স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন যেখানে অনাকাঙ্খীত দুর্ঘটনা সেখানেই ফায়ার সার্ভিসের দ্রুত ছুটে যাবে অগ্নি সেনারা।

























