সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

আগৈলঝাড়ায় ফ্রিজে রাখা গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রি, বিক্রেতার এক মাসের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় ফ্রিজে সংরক্ষণ করা গরুর মাংসে পুরোনো রক্ত মিশিয়ে তাজা মাংস বলে বিক্রির অপরাধে বাদল সরদার নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা সদর বাজারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাখাওয়াত হোসেন। এসময় ফ্রিজে সংরক্ষণ করা গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাদলকে এই কারাদণ্ড দেওয়া হয়। মাংস বিক্রেতা বাদল সরদার পাশের গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা গ্রামের মজিবর সরদারের ছেলে। তিনি আগৈলঝাড়া উপজেলা সদর বাজারে দীর্ঘদিন ধরে গরুর মাংস বিক্রি করেন।
ইউএনও মোঃ সাখাওয়াত হোসেন জানান, ফ্রিজে সংরক্ষণ করা গরুর মাংসে পুরোনো রক্ত মিশিয়ে তাজা মাংস বলে বাজারে বিক্রি করা হচ্ছে- ক্রেতাদের এমন অভিযোগ পেয়ে তিনি সেখানে যান। বাদল সরদারের দোকানে গিয়ে একটি পলিথিনের মধ্যে পুরোনো রক্ত এবং ফ্রিজে সংরক্ষণ করা গরুর মাংস বিক্রি করতে দেখতে পান। এসময় মাংসের রং দেখে সন্দেহ হলে জানতে চাইলে বাদল বিষয়টি প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে জিজ্ঞাসাবাদে বাদল জানান, ফ্রিজে রাখলে ওই মাংস সাদা হয়ে যায়। তাই ফ্রিজে রাখা পুরোনো রক্ত মিশিয়ে তাজা গরুর মাংস বলে বিক্রি করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ সাখাওয়াত হোসেন বলেন, এটা ক্রেতাদের সঙ্গে প্রতারণা। ফ্রিজে রাখা গরুর মাংসে পুরোনো রক্ত মিশিয়ে তাজা মাংস বলে বিক্রির অপরাধে বাদল সরদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান তালুকদার বলেন, রঙ লাল ও তাজা দেখাতে পুরাতন রক্ত মিশিয়ে মাংস বিক্রি করা হচ্ছিল। যা মানবদেহের জন্য ক্ষতিকর। তিনি কোথাও এ ধরনের মাংস বিক্রি করতে দেখলে ক্রেতাদের প্রশাসনকে জানানোর অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগৈলঝাড়ায় ফ্রিজে রাখা গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রি, বিক্রেতার এক মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০১:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২