সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় ওএমএস’র চাল বিতরণ করা হয়
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২ ১০৯ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় ওএসএস’র চাল বিতরণ করা হয়েছে। উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে সোমবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা বাজারে বসে ৩০টাকা কেজি ধরে ওএমএস’র চাল বিতরণ শুরু করেন গৈলা ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম টিটু তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, বাকাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম পাইক, উপজেলা এনজিও পরিষদের সাধারন সম্পাদক কাজল দাস গুপ্ত, ইউপি সদস্য সৌরভ মোল্লাসহ প্রমুখ। সরকার থেকে দরিদ্র মানুষের খাদ্য সংকট নিরসনের জন্য খাদ্য বিভাগ থেকে ৩০টাকা কেজি দরে চাল বিতরণ করা হয়। প্রতি দরিদ্র পরিবার থেকে ৩০টাকা কেজি ধরে ৫কেজি চাল ক্রয় করতে পারবেন।


























