সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বান্দরবানে পর্যটকদের সর্বোত্তম যানবাহন সেবা প্রদানের আহ্বান পার্বত্য মন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো. রেজুয়ান খান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি যানবাহন চালকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সকল যানবাহন চালককে ট্রাফিক আইন মেনে সড়কে চলাচল করতে হবে। যানবাহনের ফিটনেস নিশ্চিত হয়েই গাড়ি রোডে নামাতে হবে। বান্দরবানে বেড়াতে আসা দেশি-বিদেশি পর্যটকদের সর্বোত্তম নিরাপদ যানবাহন সেবা প্রদান নিশ্চিত করতে হবে।

গতকাল রাতে বান্দরবান জেলা সদরের হিলভিউ কনভেনশন সেন্টারের অডিটোরিয়াম হলে মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর নবনির্বাচিত কার্যকরি কমিটির সদস্যদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সংশ্লিষ্টদের প্রতি এ আহ্বান জানান।

মন্ত্রী বান্দরবান শ্রমিক ইউনিয়নের সদস্যদের কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বান্দরবানের যানবাহন চালকরা বরাবরই ভালো। তারা সকল পর্যটকদের সাথে সৌজন্যমূলক আচরণ করে থাকে। তাছাড়া এখানকার শ্রমিক ইউনিয়ন খুবই একটিভ। একটি দেশের কৃষ্টি কালচার ও পরিচয় বহন করে ভালো ব্যবহারের মাধ্যমে। মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য নিরলসভাবে কল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততোদিন দেশের মানুষের কল্যাণ করে যাবে এবং এ ধারা আগামিতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি।

পরে মন্ত্রী বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর নবনির্বাচিত কার্যকরি কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ও সংশ্লিষ্টদের নিবন্ধন সনদ বিতরণ করেন।

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাফর ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য জেরা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. লুৎফর রহমান, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাস, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি মো. .আব্দুল কুদ্দুছ, বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কামাল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বান্দরবানে পর্যটকদের সর্বোত্তম যানবাহন সেবা প্রদানের আহ্বান পার্বত্য মন্ত্রীর

আপডেট সময় : ০৫:০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২