সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

মাঠে নামলেন নেত্রী মাহি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ক’দিন আগেই নাম লিখেছেন রাজনীতিতে। তিনি এখন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’র নেত্রী।

একই সঙ্গে তিনি ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও কাজ করছেন।

পদ প্রাপ্তির পর এবার নায়িকাকে দেখা গেল মাঠে নেত্রীর ভূমিকায়। গতকাল বুধবার রাতে মাহির প্রকাশিক কয়েকটি ছবিতে স্পষ্ট- কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করছেন তিনি।

মাহি লিখেছেন, ‘আজ তানোর উপজেলার প্রাণপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ৩নং পাঁচন্দর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, কৃষ্ণপুর ও গোদাগাড়ি উপজেলার বিবিডাইং,পাকড়ীমোড়, বারোঘাটি, কাঁকনহাট পৌরসভা, ললিতনগর বাজার এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করি…।’

সঙ্গে যোগ করে মাহি লিখেছেন, ‘আপনাদের দোয়া ও ভালোবাসা আমার এগিয়ে যাওয়ার প্রেরণা।’সবগুলো ছবিতে মাহির সঙ্গে তার স্বামী রাকিব সরকারও ছিলেন। রাকিবও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গাজীপুরের ছেলে রাকিব বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। স্বামীর মতো মাহিও এখন কাজ করছেন সংগঠনটির হয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাঠে নামলেন নেত্রী মাহি

আপডেট সময় : ০৫:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২