সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় সড়ক দুর্ঘটনায় সুমাইয়া আক্তার ভাবনা (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের গোদন্ডা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে ডাইসু গাড়ির চাপায় তাঁর মৃত্যু হয়।

নিহত ভাবনা গোদন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে গোদন্ডা গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল ভাবনা। এসময় পেছন থেকে একটি ডাইসু গাড়ি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মু. আতাউর রহমান জানান, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডাইসু গাড়িটি আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট সময় : ১২:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২