সংবাদ শিরোনাম ::
নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন,

বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল জোলা প্রতিনিধি।

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ কর্তৃপক্ষের মওকুফ করা সেশন ফি পুনরায় দাবি করায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কের ওই অংশে প্রায় ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে মিছিল নিয়ে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে জড়ো হন। এরপর সেখানে অবস্থান করে বিক্ষোভ করেন। পরে কলেজ কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে দুপুর ২টার দিকে তারা মহাসড়ক ছেড়ে কলেজে ফিরে যান।
এর আগে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করে সেশন ফি মওকুফের দাবি জানান শিক্ষার্থীরা।
আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, করোনার সময়ের সেশন ফি কমানোর জন্য গত বছর অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আন্দোলন করেন। এরপর কলেজ কর্তৃপক্ষ ৬০০ টাকা মওকুফ করলেও এখন ফের ওই টাকা শিক্ষার্থীদের কাছে চাওয়া হচ্ছে। এ কারণে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী বিজন শিকদার বলেন , দুপুর ২টার দিকে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এ কারণে আমরা মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে ফিরে যাচ্ছি। তবে এবার কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত নেওয়া হবে। তা না হলে আন্দোলন চলবে।
বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া বলেন, আন্দোলন করা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট সময় : ১১:১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২