সংবাদ শিরোনাম ::
বরিশালে ৩ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২০:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ৯২ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারা বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মাহিলারা বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী এবং সহকারী পরিচালক সুমী রানী মিত্র ও সাফিয়া সুলতানা।
অভিযান পরিচালনাকারী সুমী রানী মিত্র জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।


























