সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে নগত অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ৯৩ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় বিপিইউএস এর উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের মাঝে নগত অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ। বিপিইউএস এর উদ্যোগে সরকারের জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ব্যক্তি ও বিপিইউএস এর নির্বাহী পরিচালক বদিউল আলম বাবুলের সভাপতিত্বে প্রতিবন্ধী শিশুদেরকে পড়াশোনার জন্য নগত অর্থ ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বাবুল ভাট্রি, আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ ফিরোজ শিকদারসহ বিভিন্ন ওয়ার্ড এর মেম্বারগন সহ বিভিন্ন স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।


























