সংবাদ শিরোনাম ::
নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন,

উল্লাপাড়ায় ৯ টি পাট গুদামে আগুন প্রায় ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ৫৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আজিজুল হক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া পাট বন্দরে পাট গুদামে আগুন লেগে ৯ টি পাট গুদামের ক্রয়কৃত প্রায় ১৫ হাজার মন পাট ও ৬০ হাজার পাটের বস্তা পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮ কোটি টাকা।

জানা গেছে- গতকাল সোমবার দিবাগত আনুমানিক রাত ৩ টার দিকে আগুনের সুত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান অগ্নিশিখা আশেপাশে থাকা পার্শ্ববর্তী ৯ টি পাটের গুদামে ছড়িয়ে পড়ে । উল্লাপাড়া ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত এসে আগুন নিভানোর চেষ্টা করে ।
এসময় আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম্ভব হলে, তখন সিরাজগঞ্জ, শাহজাদপুর, তাড়াশ, রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলার ফায়ার সার্ভিসে খবর খবর দেওয়া হয়। সমস্ত ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনা স্থলে এসে তারাও আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করে ।

ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে ভোর ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । সরেজমিনে গিয়ে জানা গেছে – ১৪ ব্যবসায়ীর ৯ টি গুদামে ক্রয়কৃত আসাদুল ও সোহেলের প্রায় ৪ হাজার মন, মকলেছুর রহমান ডাবলুর ২ হাজার মন ও অন্যান্য ব্যবসায়ীদের সহ প্রায় ১০ হাজার মন পাট ও মোঃ শহিদুল ইসলামের পাটের তৈরি প্রায় ৬০ হাজার পাটের বস্তা পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে উল্লাপাড়া পাট বন্দর বনিক সমিতির সভাপতি ও উল্লাপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম আমিরুল ইসলাম আরজু আজকের ক্রাইম নিউজকে জানান- ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়ে আগুন লেগেছে । এ আগুনে ৯ টি গুদাম ঘর সহ আনুমানিক ৮ কোটি টাকার পাট ও পাটজাত পণ্য পুড়ে গেছে বলে তিনি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ সারোয়ার খান আজকের ক্রাইম নিউজকে বলেন- আগুন লাগার ২০ মিনিটের মধ্যে ঘটনা স্থলে পৌছাই এবং নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করি । পরে আরো ৫ ইউনিটকে খবর দিয়ে নিয়ে এসে মোট ৬ ইউনিট ৩ ঘন্টা চেষ্টা করে ভোর ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি । এ আগুনে ৯ টি পাট গুদাম ঘরে রক্ষিত পাট ও পাটজাত পণ্য আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উল্লাপাড়ায় ৯ টি পাট গুদামে আগুন প্রায় ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ১২:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২