সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

ঝালকাঠি শহরে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি শহরের ফরিদপুর পট্টি এলাকার আবরার হোসেন’র বাড়ি দ্বিতীয় তলার ফ্লাটে সোমবার (৭ নভেম্বর) বিকেলে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়।ফ্লাটের ভাড়াটিয়া মহিউদ্দিন ও পারভীন দম্পত্তি ঘটনার দিন বাসায় ছিলেন না। এই সুযোগে চোর চক্রটি দরজার তালার কয়রা কেটে ভেতরে ঢুকে শাড়ী-কাপরসহ ৫০ হাজার টাকা নগদ ও ২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। মহিউদ্দিনের বরাতে এতথ্য নিশ্চিত করেছে, ঝালকাঠি সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।

স্থানীয়রা জানিয়েছেন, ফ্লাটের দ্বিতীয় তলায় থাকেন মো. মহিউদ্দিন শেখ। তিনি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার ৪নং কুড়িয়ানা ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক পদে চাকুরী করেন। তার স্ত্রী পারভীন সুলতানা মেরী ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নের বহরমপুর স: প্রা: বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত।

মহিউদ্দিন বলেন, ‘চাকুরীর সুবাদে আমি এবং আমার স্ত্রী দুজনেই প্রতিদিন ভোরে বাসা থেকে বের হই এবং সন্ধ্যায় বাসায় আসি। আমার দুই সন্তানের একজন ঝালকাঠির একটি মাদ্রাসায় হোষ্টেলে থেকে পড়াশুনা করে। আর মেয়েটি বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজে পরাশুনা করে। ঘটনারদিন আমরা কেউ বাসায় ছিলামনা। আমার শশুর অসুস্থ থাকায় স্ত্রী সন্তান ১দিন আগে থেকেই বরিশালে অবস্থান করছিলো।

ঐ বাড়ীর তৃতীয় তলার ফ্লাটে থাকেন গৃহিনী রোজী আক্তার। তিনি বলেন, ঘটনার দিন বিকেল সারে ৫টার দিকে মহিউদ্দিন সাহেবকে খুজতে আসেন জনৈক ব্যাক্তি। তিনি দ্বোতলার ফ্লাটের দরজা খোলা দেখে ডাকাডাকি করে কাউকে না পেয়ে তিনতলায় এসে আমাকে খবর দেয়। আমি ঐ ফ্লাটের পারভীন আপাকে ফোনে ঘটনা জানাই, তারপর তারা এসে ভেতরে ঢুকে দেখেন সব তচনছ।

মহিউদ্দিনের স্ত্রী স্কুল শিক্ষিকা পারভীন সুলতানা মেরী বলেন, ‘প্রতিবেশি এবং বাড়ির মালিকের কাছ থেকে মুঠোফোনে ঘর চুরির খবর পেয়ে সন্ধ্যায় আমরা বাসায় এসে দেখতে পাই দরজার তালার কয়রা কেটে ভেতরে ৩টি রুম তচনছ করে রেখে গেছে চোর চক্রটি। এরপরেই থানা পুলিশকে খবর দেই। ষ্টিলের আলমারীতে পৃথক দুই জায়গায় থাকা ৫০ হাজার টাকা, স্বর্নের চেইন, আংটি, কানের দুল সব নিয়ে গেছে। যার ওজন ২ ভরি।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান বলেন, রাতে ঘটনাস্থল পরিদর্শর করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে মামলা হিসেবে রুজু করা হবে। আর শহরে চুরি বন্ধে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি শহরে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি

আপডেট সময় : ০৫:৩৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২