সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিএনপির গণসমাবেশ: লোকে লোকারণ্য বরিশাল নগরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শনিবার বেলা ২টায় শুরু হওয়ার কথা থাকলেও উপস্থিত বিপুল সংখ্যক জনতার চাপে ১১টায় এর কার্যক্রম শুরু করা হয়েছে। গণসমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান সকাল ৮টার মধ্যে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে গেছে।

সকাল ১০টার মধ্যে উদ্যান উপচে চারদিকে এক কিলোমিটার সড়কের সব লোকারণ্য হয়ে পড়েছে। বরিশাল এখন মিছিলের নগরীতে পরিণত হয়েছে। বিভিন্ন সড়ক অলিগলি থেকে একের পর এক মিছিল যাচ্ছে বঙ্গবন্ধু উদ্যানের দিকে। বরিশালে সব ধরনের যানবহন চলাচল বন্ধ রযেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিমে ভিআইপি কলোনী গেট, পূর্বে কর অফিস, উত্তরে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত লোকারণ্য হয়ে পড়েছে।শুক্রবার রাতেই বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মী বঙ্গবন্ধু উদ্যানে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৭টা থেকে একের পর এক মিছিল বঙ্গবন্ধু উদ্যানের দিকে আসতে থাকে। বিভিন্ন এলাকা থেকে ট্রলারে আসা বিএনপি নেতাকর্মীরা উদ্যানের দক্ষিণ পাশে কীর্তনখোলার ত্রিশ গোডাউন, কেডিসি ও মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় ট্রলার ভেড়ান।

গভীর রাতে তারা নিজ নিজ এলাকা থেকে রওনা হন। তারা ট্রলার থেকে নেমে মিছিল করে গণসমাবেশের মাঠে দিকে যেতে থাকেন। বিএনপি নেতাকর্মীবাহী শত শত ট্রলার এসে ভিড়েছে কীর্তনখোলা তীরের বিভিন্ন পয়েন্টে।

মহানগর বিএনপির সাবেক সহ-সম্পাদক আনোযারুল হক তারিন জানান, নগরের ৩০ ওয়ার্ডের নেতাকর্মীরা বেলা ১২টার পরে নিজ নিজ এলাকা থেকে সমাবেশের দিকে রওনা হবেন। তখন মূল মাঠ ছেড়ে জনস্রোত আশপাশের দুই কিলোমিটার এলাকা ছাড়িয়ে যাবে।

এদিকে গণসমাবেশকে কেন্দ্র করে শুক্রবার থেকে বরিশাল বাস ও লঞ্চ ধর্মঘট চলছে। বরিশাল নগরের মধ্যে তিন চাকার যানবহন চলাচলও বন্ধ রয়েছে। নগরীতে সীমিত সংখ্যক রিকশা চলাচল করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির গণসমাবেশ: লোকে লোকারণ্য বরিশাল নগরী

আপডেট সময় : ০৮:০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২