সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

শিক্ষক হায়দার আলী বানারীপাড়া আশ্রায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলার ধারালিয়া সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (ইংরেজী) হায়দার আলী খেজুরবাড়ি আশ্রায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব বড়ালের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নিকটতম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সদস্য হায়দার আলীকে সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়াও নারী সংরক্ষিত অভিভাবক সদস্য শিউলী খানম কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পদাধিকার বলে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী খানম,অভিভাবক সদস্য মো. আনিস মোল্লা ও মো. দেলোয়ার হাওলাদার,নারী সংরক্ষিত অভিভাবক সদস্য রুবি বেগম,শিক্ষক প্রতিনিধি সদস্য সহকারি শিক্ষক সুমা খানম ও পদাধিকার বলে সদস্য স্থানীয় ইউপি মেম্বার আবু তুর্কি টুলু । এদিকে অদম্য মেধাবী শিক্ষক মো. হায়দার আলী খেজুরবাড়ি আশ্রায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বানারীপাড়া পৌর আওয়ামী লীগ ও প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষক হায়দার আলী বানারীপাড়া আশ্রায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত

আপডেট সময় : ০৭:৪৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২